বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

॥কাজী তানভীর মাহমুদ॥ মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে কালো ব্যাজ ধারণ করে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২১শে ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় ২টির শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণের পর মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার ফিরোজ আহমেদের সভাপতিত্বে মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা, বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান গাজী, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তালেব মোল্লা ও সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওছারুল ফেরদৌস।
অনুষ্ঠান পরিচালনা করেন মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরানন্দ সরকার। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!