বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ছোট ভাকলায় ভাবীকে ধর্ষণ॥দেবরের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা গত ১৩ই ফেব্রুয়ারী রেকর্ড হয়েছে। গত ১৫ই ডিসেম্বর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গোয়ালন্দ থানার মামলা নং-১১, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০((সংশোধনী/০৩) এর ৯(১)/৩০। মামলার আসামীরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার পেশকারের মোড় এলাকার ফজলুল হকের ছেলে মিন্টু মোল্লা(৩২), মান্নান মোল্লা(৪৫) ও ফজলুল হকের মেয়ে বিউটি বেগম।
জানাযায়, মিন্টু মোল্লা গত ১৫ই ডিসেম্বর কেউটিল গ্রামে তার আপন বড় ভাইয়ের বাড়ীতে বেড়াতে যায়। তার ওই ভাই বিগত ২বছর আগে মারা যান। বাড়ীতে তার ভাবী ও দুই নাবালিকা ভাতিজী থাকতো। বেড়াতে গিয়ে সে ওই দিন ভাবী বাড়ীতে রাত্রী যাপন করে। রাত ৯টার দিকে তার ভাবী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বাইরে যায়। এ সুযোগে সে অন্য রুম থেকে তার ভাবীর ঘরে ঢুকে ঘাপটি মেরে থাকে। এরপর তার ভাবী ঘরে ঢোকা মাত্রই সে তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় গত ২৭শে ডিসেম্বর তিনি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য গোয়ালন্দ থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড হয়। এ খবর লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!