শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী এজে মিন্টু

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ আগামী ৯ই জুলাই অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী এ.জে মিন্টু।
তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান সভাপতি আবুল হাসান গাজী। শেষ সময় পর্যন্ত সমঝোতার মাধ্যমে সভাপতি নির্বাচিত করা সম্ভব না হলে কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমেই সভাপতি নির্বাচিত করা হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু বলেন, দলের বিগত ২টি কাউন্সিলেও তিনি সভাপতি প্রার্থী ছিলেন। প্রথমবার আবুল হাসান গাজী বলেছিলেন পরবর্তী কাউন্সিলে তিনি আর সভাপতি প্রার্থী হবেন না।
মিন্টু আরো বলেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আমার সম্পর্ক এবং রাজনৈতিক-সামাজিক কর্মকান্ডের কারণে এবার তারা আমাকেই সভাপতি হিসেবে বেছে নিবে। আমি সভাপতি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগকে রাজবাড়ী পৌরসভার মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে মিলেমিশে দল পরিচালনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!