সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মুক্তকলম সাহিত্য পরিষদের বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই এপ্রিল সন্ধ্যায় বাংলা ১৪২৬ বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক আবুল হোসেন মল্লিক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, পাংশা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কাব্যপারের সেতু গ্রন্থের লেখক ও বাবুপাড়া ইউপির মেম্বার মোঃ আবুল হাশেম, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ ও উত্তম মিত্র প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
সভায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী, কাজী আব্দুল ওদুদ ও ডক্টর কাজী মোতাহার হোসেন স্মরণে “ত্রিরতœ সাহিত্য চর্চা কেন্দ্র” প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত করা হয়। সভায় আগামী ১৯শে এপ্রিল রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ কর্তৃক সাহিত্য সম্মেলন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রাফির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ ফিরোজ হায়দার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!