বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে বদ্ধ জলমহালে পাট জাগ দেয়ায় চাষ করা মাছ মরে ভেসে উঠেছে

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০১৯

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি-চরআড়কান্দি বদ্ধ জলমহালে পাট জাগ দেয়ায় চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
জল মহালটির ইজারাদারদের দাবী, এতে তাদের ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া মাছ মেরে লুটপাট করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।
গতকাল ৩রা আগস্ট সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জল মহালের মধ্যে জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা সারিবদ্ধ করে পাট জাগ দিয়েছে। এই পাট জাগ দেয়ার ফলে পানি বিষাক্ত হয়ে জলমহালে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
জল মহালটির ইজারাদার দারচী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আখের আলী মন্ডল বলেন, তিন বছরের জন্য(২০১৯-২০২১) জলমহালটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি বছরের জন্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে ইজারা নিয়েছি। ইজারা নেয়ার পর এখানে ১৫ লক্ষ টাকার মাছ ছেড়েছি। যারা পাট জাগ দিয়েছে তাদেরকে নদীর পাশের ইউনিটের কথা বলেছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শুনে জোর করে এখানেই পাট জাগ দিয়েছে। শুধু তাই না, পাট জাগ দিতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে এখান থেকে প্রায়ই মাছ মেরে লুটপাট করছে।
পাট জাগ দেয়া শ্রীরামপুর গ্রামের আনোয়ার ফকীর বলেন, আমরা পাট জাগ দিয়েছি সত্য। তবে মাছ মরে যাবে, এটা বুঝতে পারি নাই। তিনি মাছ মেরে নেয়ার অভিযোগ অস্বীকার করেন।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক বলেন, জল মহালটির মধ্যে অতিরিক্ত পাট জাগ দেয়ার ফলে পানি বিষাক্ত হয়ে মাছ মরে গেছে। তবে অল্প অল্প করে পাট জাগ দিলে পানি বিষাক্ত হতো না। তিনি জল মহালটিতে স্যালো মেশিন দিয়ে দ্রুত পানি দেয়ার পরামর্শ দিয়ে বলেন, তাহলে হয়তো কিছুটা ক্ষতি কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!