॥চঞ্চল সরদার॥ ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ বাস্তবায়ন এবং পবিত্র রমজানে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ১২ই মে দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খাদ্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সেলিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক প্রণব কুমার সাহা, মিষ্টি ব্যবসায়ী শংকর ঘোষ, সনজিৎ ঘোষ, কার্তিক চন্দ্র ঘোষ, আইয়ুব আলী, মোঃ আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ খাদ্যে ভেজালের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন এবং পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে খাদ্য ব্যবসায়ীদের ভূমিকা রাখার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় মিষ্টি, বেকারী, চানাচুরসহ বিভিন্ন ধরণের খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।