মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দরিদ্র দেশগুলোর জন্য অতিরিক্ত ১০ কোটি ডোজ পর্যন্ত ভ্যাকসিন নিশ্চিতের পরিকল্পনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক॥ দরিদ্র দেশগুলোতে ২০২১ সালের মধ্যে কোভিড-১৯ এর জন্য চুড়ান্ত যে কোন ভ্যাকসিনের অতিরিক্ত দশ কোটি ডোজ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।
স্বাস্থ্য বিষয়ক গ্রুপগুলো গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।
গত মাসের প্রাথমিক চুক্তি অনুসারে গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি টিকার যে পরিমাণ ডোজ নিশ্চিত করা হয়েছিল নতুন ঘোষিত পরিমাণ তার দ্বিগুণ। প্রতি ডোজের দাম পড়বে তিন মার্কিন ডলার।
এদিকে বিশ্ব ব্যাংক গত মঙ্গলবার বলেছে, সংস্থাটি দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন ক্রয় ও বিতরণে সহায়তার জন্য এর পরিচালনা পর্ষদকে ১২শ’ কোটি ডলার অনুমোদনের কথা বলেছে।
বিশ^ ব্যাংকের একজন মুখপাত্র বলেন, জনগণ আস্থার সঙ্গে জীবন যাপন, সামাজিক কর্মকান্ড, চলাফেরা ও ভ্রমণ করতে না পারলে বিশ্ব অর্থনীতি পুরোপুরি পুনরুদ্ধার সম্ভব হবে না।
এছাড়া কোভিড-১৯ এর বিরুদ্ধে মানবিক লড়াইয়ের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ১২ কোটি দ্রুত টেস্ট কিট সরবরাহের ঘোষণা দিয়েছে। তবে সরবরাহের কাজটি তহবিল পাওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি আরো বলছে, আগামী ছয় মাসে ১৩৩টি দেশে করোনা দ্রুত শনাক্তের এই কিট বিতরণ করা হবে। এ কিট নিয়মিত পিসিআর কিটের চেয়ে দ্রুত, সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য হবে।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সামান্য তহবিল রয়েছে। এসব পরীক্ষা কিট কেনার জন্য এখন আমাদের পুরো অর্থ প্রয়োজন।
উল্লেখ্য, করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ লোক আক্রান্ত এবং মারা গেছে ১০ লাখেরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!