বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে রাজবাড়ীতে কম্বল বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

॥চঞ্চল সরদার॥ রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে রাজবাড়ীতে বধিরদের (বাক ও শ্রবণ প্রতিবন্ধী) মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩ই জানুয়ারী বিকালে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার কার্যালয় প্রাঙ্গণে সংস্থার সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি এবিএম আলমগীর মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি প্রভাত দাস বিষ্ণু, সাবেক সভাপতি সুপ্রিয়া দাস দীপা, সদস্য আশিফ মাহমুদ, বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সহ-সভাপতি খায়রুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মাসুদ মল্লিক, কোষাধ্যক্ষ আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি প্রভাত দাস বিষ্ণু বলেন, অসহায় বধিরদের কম্বলগুলো দিতে পেরে ভালো লাগছে। সমাজে যাদের সামর্থ্য রয়েছে তাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। সমাজের মানুষ মানবিক হলে এরা সুন্দরভাবে বাঁচতে পারবে। এছাড়াও তিনি তার বক্তব্যে বধিরদের চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন।
জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সভাপতি এবিএম আলমগীর মিয়া বলেন, আমরা বধিরদের কম্বলের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি-অনেককে অনুরোধ করেছি কিন্তু কেউ দেয়নি। রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের পক্ষ থেকে কম্বল দেয়ায় প্রভাত দাস বিষ্ণুকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!