বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নূরজাহান হোসেন সঃ প্রাঃ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দায় অবস্থিত নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.জে মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেন ও পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অন্যান্য অতিথিদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বাবলা চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফিরোজ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাগতা সরকার, মফিজ উদ্দিন শেখ, আঃ রাজ্জাক, ওয়াজেদ আলী মাস্টার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন হোসেন খান, ম্যানেজিং কমিটির সদস্য পলাশ কুমার সাহা, স্বপ্না আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.জে মিন্টু বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহসহ উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেনের নিকট তার নামে বিদ্যালয়ে একটি অডিটোরিয়াম নির্মাণের দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ আবুল হোসেন এ.জে মিন্টুর দাবী মেনে নেন এবং অচিরেই একটি অডিটোরিয়াম নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার এবং শিক্ষকদেরকে ঠিকমতো পাঠদানের আহ্বান জানান।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী তার বক্তব্যে স্কুলের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সবসময় স্কুলটির পাশে থাকার ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও তিনি স্কুলটিকে এগিয়ে নিতে অবদান রাখায় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এ.জে মিন্টু এবং প্রধান শিক্ষিকা স্বাগতা সরকারসহ অন্যান্য শিক্ষকদের প্রশংসা করেন।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে সবসময় স্কুলটির পাশে থাকার এবং দ্রুত একটি ভবন ও উন্নতমানের ওয়াশব্লক নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি এ.জে মিন্টুসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!