বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর নতুন জেলা ও দায়রা জজের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২৯শে নভেম্বর সকালে নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানার সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত জেলার ব্র্যান্ড বুক ‘পদ্মা কন্যা রাজবাড়ী’র একটি কপি প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) শাহ মোঃ সজীব, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানা গত ২৭শে নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সমাপ্তের পর তিনি ১৯৯১ সালের জানুয়ারী মাসে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তার জন্মস্থান সিরাজগঞ্জ জেলায়। রাজবাড়ীতে যোগদানের পর তিনি আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!