॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ১৮ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে মুন্নাফ সেখ(৫৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে। সে বহরপুর ইউনিয়নের চর বহরপুর গ্রামের মৃত হামিদুল সেখের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ই ডিসেম্বর রাতে থানার এস.আই বদিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চরবহরপুর গ্রামের নিজ বাড়ী থেকে মুন্নাফ সেখকে গ্রেফতার করে। সে চেক ডিজঅনারের একটি মামলায় আদালত থেকে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী। গতকাল ১৯শে ডিসেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বালিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

