॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ীর ৪ উপজেলায় (সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি) আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে।
তাদের মধ্যে রাজবাড়ী সদরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নূরুল ইসলাম, পাংশায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং বালিয়াকান্দিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন পেয়েছেন।
গত ২৩শে ফেব্রুয়ারী বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ধাপের ১২৭ জন দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। পরে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন।
রাজবাড়ী জেলার ৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

