॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে গতকাল ১৮ই্ অক্টোবর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল ইসলাম।
কোম্পানীর লোকমুখী বীমা প্রকল্পের এজিএম মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা(সিইও) একেএম শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিআরএ’র পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মোঃ ফজজুল হক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা বেগম, লোকমুখী বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সবুজ তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুন্দন শিকদার প্রমুখ। এ সময় কোম্পানীর প্রতিনিধি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯৫জনের মধ্যে ১৫লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
বালিয়াকান্দিতে সানলাইফ ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর

