॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার এলাকা থেকে গত ১লা আগস্ট রাত পৌনে ৮টার দিকে ৫১পিস ইয়াবাসহ বিক্রেতা ফারুক মিয়া (৩৭)কে থানা পুলিশ গ্রেফতার করেছে। সে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের গোলাপ আমিনের ছেলে।
রাজবাড়ী থানার এস.আই মোঃ বদিয়ার রহমান জানান, ফারুক পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিল। গত ১লা আগস্ট রাত পৌনে ৮টার দিকে বানিবহ বাজারের মোতাহার স’মিলের সামনে ইয়াবা বিক্রি করছিল ফারুক ও তার ভাই শাহিন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবাসহ ফারুককে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন পালিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ২রা আগস্ট গ্রেফতারকৃত ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
বানিবহ বাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফারুক গ্রেপ্তার

