॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ও জঙ্গল ইউনিয়নের সীমান্তবর্তী ২টি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৪ই জুন বিকালে প্রধান অতিথি হিসেবে এই সংযোগের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াস এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকচর আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল ও শুভ মন্ডল।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শালমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল কান্তি মুন্সি। এর মাধ্যমে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর মধ্যপাড়া ও জঙ্গল ইউনিয়নের খাগুরিয়া বকচর গ্রামের ৭৭টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল।
বালিয়াকান্দি ও জঙ্গল ইউনিয়নের ২টি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন

