॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নিয়ে তৈরী করা ‘থীম সং’-এর ভিডিও সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
‘থীম সং’-এর সংগীত রচনা, সুর ও কোরিওগ্রাফী করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) শেখ আবদুল্লাহ সাদীদ, উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ‘থীম সং’ উপভোগ করে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।
গোয়ালন্দ উপজেলাকে নিয়ে ‘থীম সং’-এর মোড়ক উন্মোচন

